বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: মদিনায় যেসব স্থানে নামাজ পড়েছেন নবী কারিম (সা.)   ধর্ম-বর্ণ-পরিচয় নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী   বণিকদের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান আসাদুজ্জামান   ফিশারিঘাটে মাছ কিনতে নারীদের ভিড়, সভাপতি-বিএফডিসি ব্যবস্থাপকের তদারকি নিয়ে প্রশ্ন   সামরিক ড্রোন রপ্তানির ৮৬ শতাংশই যুক্তরাষ্ট্র-ইরানের দখলে   ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান   প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে: রিজভী   
ফিশারিঘাটে মাছ কিনতে নারীদের ভিড়, সভাপতি-বিএফডিসি ব্যবস্থাপকের তদারকি নিয়ে প্রশ্ন
মোহাম্মদ শফিক কক্সবাজার, কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ১৩৭)

কক্সবাজার ফিশারিঘাটে নেতার অভাব নেই, কিন্তু বাজার ব্যবস্থাপনায় যেন চরম উদাসীনতা। গুরুত্বপূর্ণ এই মৎস্য অবতরণকেন্দ্রটি ধীরে ধীরে পরিণত হচ্ছে জনসমাগমপূর্ণ হাটবাজারে। পাইকারি মাছের বাজারে নারী-পুরুষের অবাধ বিচরণ, যত্রতত্র মাছ রাখা, চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়া এবং অতিরিক্ত দামে মাছ বিক্রির অভিযোগে ক্ষোভ বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।

গত দু'দিন ধরে সরেজমিনে দেখা যায়, ফিশারিঘাটের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাছ ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলবেঁধে মাছ কিনতে আসছেন। এতে অনেক সময় হেঁটে চলাচলেরও জায়গা থাকছে না। ফলে পাইকারি মৎস্য বাজারের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।

এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে—মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএফডিসি ব্যবস্থাপক কোথায়? তাঁদের নিয়মিত তদারকি কোথায়?
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের শৃঙ্খলা রক্ষা, অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মাছের বেচাকেনা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দৃশ্যমান তৎপরতা নেই। দিনের পর দিন একই ধরনের অব্যবস্থাপনা চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তাঁদের দায়িত্ব পালনের যোগ্যতা, সক্ষমতা ও আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

শুধু তাই নয়, বিপুল পরিমাণ মাছের সরবরাহ থাকার পরও ক্রেতাদের অতিরিক্ত দামে মাছ কিনতে হচ্ছে কেন—এ প্রশ্নেরও কোনো সন্তোষজনক উত্তর মিলছে না। বাজারে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনিয়ম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা না থাকলে এর সুযোগ নিচ্ছে একটি অসাধু চক্র—এমন অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্টদেট প্রশ্ন, একজন সভাপতি ও একজন বিএফডিসি ব্যবস্থাপকের মূল দায়িত্ব যদি বাজারের শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়, তাহলে তাঁদের চোখের সামনে ফিশারিঘাট কীভাবে দিনের পর দিন এমন হ-য-ব-র-ল ব্যবস্থাপনায় চলতে পারে?

স্থানীয় ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, দায়িত্বশীলদের নিয়মিত পরিদর্শন ও তদারকি থাকলে বাজারে যত্রতত্র মাছ রাখা, অতিরিক্ত জনসমাগম এবং চলাচলে প্রতিবন্ধকতার মতো পরিস্থিতি এতটা প্রকট হওয়ার কথা নয়। ফলে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে গাফিলতি বা অদক্ষতার অভিযোগ এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

ফিশারিঘাট শুধু একটি সাধারণ বাজার নয়; এটি কক্সবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বাণিজ্যকেন্দ্র। অথচ এর ব্যবস্থাপনায় যদি এমন বিশৃঙ্খলা অব্যাহত থাকে, তাহলে এর দায়ভার কে নেবে—এ প্রশ্নই এখন সামনে এসেছে। এছাড়া কে ব্যবসায়ী, কে বহিরাগত নেই কোন তারতম্য। 

স্থানীয়দের দাবি, ফিশারিঘাটের বর্তমান ব্যবস্থাপনা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হোক। একই সঙ্গে বাজারে নিয়মিত তদারকি, শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ এবং মাছের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া নেতৃত্বের চেয়ার দখল করে বসে থাকলেই দায়িত্ব শেষ নয়—দায়িত্বের বাস্তব প্রয়োগ ও জবাবদিহিই পারে ফিশারিঘাটের বিশৃঙ্খলা দূর করতে।

তবে ফিশারিঘাটের বর্তমান অব্যবস্থাপনা ও নানা অভিযোগের বিষয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক হাবিবুল ইসলাম বলেন, "তিনি সম্প্রতি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে অতীতে বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয় তাঁর নজরে এসেছে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এখন থেকে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

তিনি বলেন, ক্রেতা-বিক্রেতাদের চলাচল, মাছের বেচাকেনা, বাজারের শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ উন্নয়নে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, মৎস্য অবতরণ কেন্দ্রকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে একটি নতুন প্রকল্পের কাজও এগিয়ে চলছে। প্রকল্পটির কাজ শেষ হলে অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত অনেক সমস্যার সমাধান হবে এবং কেন্দ্রের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]