বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: মদিনায় যেসব স্থানে নামাজ পড়েছেন নবী কারিম (সা.)   ধর্ম-বর্ণ-পরিচয় নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী   বণিকদের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান আসাদুজ্জামান   ফিশারিঘাটে মাছ কিনতে নারীদের ভিড়, সভাপতি-বিএফডিসি ব্যবস্থাপকের তদারকি নিয়ে প্রশ্ন   সামরিক ড্রোন রপ্তানির ৮৬ শতাংশই যুক্তরাষ্ট্র-ইরানের দখলে   ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান   প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে: রিজভী   
চাঁপাইনবাবগঞ্জে আসন্ন শারদীয়
দুর্গাপূজায় গুজব ও সম্পৃতি ধরে রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ১০৩)

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজব প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজার আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল ও অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হোসেন।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুধেন বর্মণ, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক স্বপন ঘোষসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

সভায় দুই সংসদ সদস্য ও জেলা প্রশাসক দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুজব প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, কোনোভাবেই দুর্গোৎসবকে ঘিরে গুজব ছড়াতে দেওয়া যাবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও পূজা মণ্ডপের কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সভায় দুর্গোৎসব চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজাকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]