সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি   ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহরে থাকবে ২০০টির বেশি উড়োজাহাজ: বিমানমন্ত্রী   জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী   সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ   শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার   ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান   যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৯   
যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৮৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে একটি বাড়িতে বন্দুক হামলায় শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, অন্যদের হত্যার পর সন্দেহভাজন হামলাকারীও আত্মহত্যা করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এক সশস্ত্র ব্যক্তি প্রথমে বাড়ির বাইরে এলোপাতাড়ি গুলি চালান। পরে তিনি বাড়ির ভেতরে প্রবেশ করেন। গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে সড়কের ওপর দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা।

পরে পুলিশ ও বিশেষ অস্ত্র ও কৌশলগত দল (সোয়াট) বাড়িটি ঘিরে ফেলে। এ সময় বাড়ির ভেতর থেকে আরও কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বাড়িতে তল্লাশি চালিয়ে শিশুদের মরদেহসহ আরও ছয়জনের মরদেহ এবং সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় নয়জনে।

ইরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ ঘটনাটিকে তাঁর কর্মজীবনের সবচেয়ে হৃদয়বিদারক ও ভয়াবহ অভিজ্ঞতাগুলোর একটি বলে বর্ণনা করেছেন। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।

পুলিশের ধারণা, নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যরাও থাকতে পারেন। তবে হামলার উদ্দেশ্য এবং ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মর্মান্তিক এ ঘটনায় ইরি শহরজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। প্রাণঘাতী হামলার পর দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি উঠলেও এ নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]