সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি   ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহরে থাকবে ২০০টির বেশি উড়োজাহাজ: বিমানমন্ত্রী   জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী   সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ   শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার   ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান   যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৯   
ইমরানের দলের শাসিত খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা, গ্রেপ্তার মুখ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৭৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নিয়ন্ত্রণে থাকা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এ পদক্ষেপের মধ্য দিয়ে প্রাদেশিক সরকার ভেঙে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভাষ্য, জঙ্গিবাদ দমনে প্রাদেশিক সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি অবস্থা জারির পর প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং পিটিআইয়ের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে, প্রায় তিন বছর ধরে কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানীতে বড় ধরনের পদযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর সমর্থকেরা। আন্দোলনকারীদের রাজপথে নামা ঠেকাতে সরকার আগেই বড় বড় কনটেইনার দিয়ে বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে পিটিআই। দলটির অভিযোগ, আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও সরকার ক্ষমতার অপব্যবহার করেছে। এর ফলে দেশে নতুন করে সংঘাত ও রক্তপাতের আশঙ্কা তৈরি হয়েছে। দলটির দাবি, সরকার কখনোই আন্তরিকভাবে শান্তি আলোচনা চায়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]