সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি   ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহরে থাকবে ২০০টির বেশি উড়োজাহাজ: বিমানমন্ত্রী   জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী   সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ   শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার   ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান   যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৯   
রিয়াদে বিমানহামলায় নিহত ১২, হুতিদের বিরুদ্ধে অভিযানে যোগ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের চলমান অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, হুতিদের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতেও পারি। বিষয়টি আমরা বিবেচনা করব।’

তিনি আরও বলেন, ‘আমরা মাত্রই সাম্প্রতিক হামলার বিষয়টি জানতে পেরেছি। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।’

সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক নিহত হয়েছেন।

এর আগে সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলার ঘটনায়ও অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, ‘বিষয়টি ভালো নয়। এটি মোটেও ভালো কিছু নয়। এতে আমি সন্তুষ্ট নই।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]