প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:০৪ পিএম (ভিজিট : ৯১)

সংগৃহীত ছবি
দিল্লি পুলিশের হেফাজতে প্রায় ২৪ ঘণ্টা থাকার পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদিকে আক্রমণ করে দিপকে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য একটি লজ্জা। এর আগে এই দেশ কখনও এত বড় ভীরু ও উৎপীড়ক শাসক দেখেনি।’
দিল্লি পুলিশের কাছ থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি এ মন্তব্য করেন।
এর আগে দিল্লিতে আটক সিজেপির তিন শীর্ষ নেতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দেন আদালত। রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের মুক্তির আদেশ দেন।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে দিল্লিতে একটি ফ্লাইট অবতরণের পর তাঁদের আটক করা হয়েছিল।