সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি   ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহরে থাকবে ২০০টির বেশি উড়োজাহাজ: বিমানমন্ত্রী   জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী   সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ   শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার   ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান   যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৯   
শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ১১০)

বাগেরহাটের শরণখোলায় একটি আমগাছ থেকে মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১অক্টোবর) সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধারের পর দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশ সেলিম হাওলাদার জানিয়েছেন, নিহতের স্ত্রী জবেদা বগেম সকালে তার স্বামীকে বাড়ির পাশের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে খবর দেন। এসময় তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশকে জানান বিষয়টি। পরে পুলিশ গিয়ে গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

গ্রাম পুলিশ সেলিম আরো জানান, মিলন মোল্লার বাড়ি বাগেরহাট সদরে। তার বাবার নাম মৃত রায়হান মোল্লা। ২০-২৫ বছর আগে শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদাকে বিয়ে করে শ^শুর বাড়িতেই বসবাস করতেন। অভাবের সংসারে মিলন নিজে দিনমজুরি আর স্ত্রী জবেদা ভিক্ষা করে জীবনযাপন করতেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বলতে পারেননি ওই গ্রাম পুলিশ।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানিয়েছেন, দিনমজুর মিলন মোল্লার মরদেহ উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা সম্ভব হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]