রবিবার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ    ৪ দামস্তরের আড়ালে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক   আত্রাইয়ে ৩৫৯ কিলোমিটার সড়কের ১৩৩ কিলোমিটারই কাঁচা!   খুলনায় লায়ন্স ক্লাব অব পায়গ্রাম কসবার উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন   ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি, পাশে থাকার বার্তা   সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের   সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক   
তাজমিন হত্যা মামলায় অটোরিকশাচালকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ৪৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি গ্রহণ করেন।

কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান জানান, বিচারকের কাছে সুমন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শনিবার রাত ৭টা ২০ মিনিটে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বুধবার রাতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাজমিনকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন সুমন। এ জন্য ৩০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। পরে তাঁকে লালমাই উপজেলার একটি ফসলি জমিতে নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয় বলে পুলিশের দাবি।

পুলিশ জানায়, ঘটনার পর তাজমিনের মুঠোফোন নিয়ে চট্টগ্রামে পালিয়ে যান সুমন। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকার একটি জঙ্গল থেকে তাজমিনের মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির অনিয়মিত ছাত্রী ছিল। তাঁর পরিবারের বাড়ি যশোরে। বাবার কর্মসূত্রে পরিবারের সঙ্গে সে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]