শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
নবীন শিক্ষার্থীদের বরণ মিরপুর ইংলিশ ভার্সন কলেজে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ২৯৫)

রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মিরপুর ১৩ নম্বর সেকশনে কলেজের নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার্থী এবং অভিভাবকের উপস্থিতিতে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়,যা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি, অনুপ্রেরণামূলক বক্তব্য ও অভিজ্ঞ শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়।

মিরপুর ইংলিশ ভার্সন কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন এর সভাপতিত্বে এবং শিক্ষিকা আফরোজা নাজনীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী লস্কর মো. তসলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও  মিরপুর ইংলিশ ভার্সন কলেজের শিক্ষক এবং কোঅর্ডিনেটর শাকিল আহমেদ,হাসান ইমাম, শিক্ষিকা বেগম এ জান্নাত পলিসহ,  আরো অনেক শিক্ষকবৃন্দ নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজের শিক্ষার্থীরা। নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল সিরাজুম মুনির।

অনুষ্ঠানে প্রধান অতিথর বক্তব্যে লস্কর মো. তসলিম বলেন, তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। সেই প্রতীক্ষা থেকেই ইংলিশ ভার্সন কলেজ থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে।  তিনি কলেজের একাডেমিক ও ভর্তি কার্যক্রম দেখে অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনসহ শিক্ষক মন্ডলী ও অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। 

শিক্ষার্থীদের সব সময় মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার উদাত্ত আহবান জানান লস্কর মো. তসলিম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একদিন দেশের সেরা কলেজগুলোর অন্যতম একটি হবে মিরপুর ইংলিশ ভার্সন কলেজ। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এই কলেজ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মিরপুর ইংলিশ ভার্সন কলেজের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বজায় রাখা, নৈতিকতা অনুসরণ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হয়ে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা চর্চার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান অধ্যক্ষ রিজন।

একই সঙ্গে নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা অনুসরণ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়া পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। নবীন বরণ অনুষ্ঠান সফল করার জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ। 

শিক্ষার্থীরা নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে কলেজের সুযোগ-সুবিধা, অ্যাকাডেমিক কার্যক্রম ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। কলেজের প্রশাসন থেকে নবাগত শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে দুপুরে সবার জন্য ছিল বিশেষ ‘স্ন্যাক্স বক্স ব্যবস্থা’।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]