শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
আল্লাহর রহমত লাভ ও আজাব থেকে নাজাতের বরকতময় দোয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ২৮৮)

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জীবনের পথচলায় মানুষ শান্তি, নিরাপত্তা ও মহান সৃষ্টিকর্তার রহমত কামনা করে। আল্লাহর দয়া ও অনুগ্রহ ছাড়া মানুষের জীবন এক মুহূর্তও পরিপূর্ণ হতে পারে না। মুমিনের হৃদয়ে প্রশান্তি ও আশার সঞ্চার করে এমনই একটি ছোট্ট অথচ বরকতময় দোয়া রয়েছে।

আলোচ্য দোয়াটি হলো—

اللّٰهُمَّ غَشِّنِيْ بِرَحْمَتِكَ وَجَنِّبْنِيْ عَذَابَكَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা গাশশিনি বিরাহমাতিকা ওয়া জান্নিবনি আজাবাকা।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাকে আপনার রহমত দ্বারা আবৃত করুন এবং আপনার আজাব থেকে আমাকে রক্ষা করুন।’ (আল-হিযবুল আযম)

এই দোয়ায় রয়েছে আল্লাহর রহমত লাভের আকুতি এবং তাঁর আজাব থেকে নিরাপদ থাকার প্রার্থনা। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় আশার বিষয় আর কী হতে পারে—মহান আল্লাহ যেন তাঁর রহমতের ছায়ায় বান্দাকে আবৃত করেন এবং সব ধরনের আজাব থেকে রক্ষা করেন।

প্রতিদিনের জিকির ও দোয়ায় এই বরকতময় দোয়াটি যুক্ত করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা যেতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর রহমত লাভ এবং আজাব থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]