শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
টঙ্গীতে হাজারো মুসল্লির অংশগ্রহণে অধ্যাপক ইউনুস শিকদারের জানাজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:১১ এএম   (ভিজিট : ১৩৭)

তাবলিগ জামাত বাংলাদেশের শুরা সদস্য অধ্যাপক ইউনুস শিকদারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় টঙ্গীর বিশ্ব ইজতেমা জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার তাবলিগের সাথী ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা আব্দুল্লাহ। জানাজা শেষে তাঁর মরদেহ ঢাকার আজিমপুর কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

অধ্যাপক ইউনুস শিকদার বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর রামপুরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ২০২২ সাল থেকে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

তাবলিগ জামাতের কার্যক্রমে অধ্যাপক ইউনুস শিকদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিয়মিত টঙ্গীর বিশ্ব ইজতেমায় বয়ান পরিচালনা করতেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং পরবর্তীতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপনা করেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।

অধ্যাপক ইউনুস শিকদারের মৃত্যুতে তাবলিগ জামাতের সাথী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]