প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম (ভিজিট : ৬০)

সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা সর্বোচ্চ টানা ৭ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন। তবে এ সুবিধা কেবল সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর, মঙ্গলবার। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এরপর ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। অর্থাৎ দুর্গাপূজার মূল সরকারি ছুটি দুই দিন।
এর সঙ্গে যুক্ত হবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত ঐচ্ছিক ছুটি। মহাসপ্তমী উপলক্ষে ১৮ অক্টোবর, রোববার এবং মহাষ্টমী উপলক্ষে ১৯ অক্টোবর, সোমবার ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় নির্ধারিত নিয়ম মেনে ছুটি নিলে টানা ৭ দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।