শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি   টাঙ্গাইলে লংমার্চ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা    মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান   অর্ধেকের বেশি গ্রাহক টাকা তোলেননি , বাড়ছে নতুন আমানত   ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ওসি ডিবি হেফাজতে   জনগণ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার : আইনমন্ত্রী   রাব্বী হত্যা : হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা   
হজ নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, সময় আর বাড়বে না
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৪৫)

২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।
নির্ধারিত সময়ের পর আর কোনো সময় বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার তাগিদ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।

ধর্ম মন্ত্রণালয়ের প্রচারিত বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৭ জুলাই থেকে ২০২৭ সনের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। এরপর আর সময় বৃদ্ধির সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধন কার্যক্রম সমাপ্তির সাথে সাথেই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। পরবর্তীতে চূড়ান্ত সংখ্যা অনুযায়ীই সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান ও প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সনের হজে বাংলাদেশের মোট হজযাত্রী কোটা ৭৮ হাজার ৫০০ জন। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি মাধ্যমে ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে ২ হাজার ৬৭৬ জনসহ সর্বমোট ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করার জন্য হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকসহ সকলকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]