শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি   টাঙ্গাইলে লংমার্চ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা    মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান   অর্ধেকের বেশি গ্রাহক টাকা তোলেননি , বাড়ছে নতুন আমানত   ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ওসি ডিবি হেফাজতে   জনগণ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার : আইনমন্ত্রী   রাব্বী হত্যা : হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা   
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ এএম   (ভিজিট : ১০৯)

সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ অ্যান্ড বিজনেস’-এর প্রধান সম্পাদক এসএম শামীমকে হুমকি ও চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেছেন তিনি। 

জিডি সূত্রে জানা যায়, দক্ষিণ বেগুনবাড়ির ৪/৪ ও ৭/এ/২ নম্বর হোল্ডিংয়ে বিজি প্রেসের সাবেক ড্রাইভার মোসাদ্দেক হোসেন শফির দুটি আটতলা ভবন নিয়ে ‘নিউজ অ্যান্ড বিজনেস’-এ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে ভবন দুটির নির্মাণে অনিয়ম, অনুমোদনের বাইরে অতিরিক্ত তলা নির্মাণ এবং ফ্ল্যাটগুলোতে গ্যাস সংযোগ থাকার বিষয় তুলে ধরা হয়।

প্রতিবেদনটি প্রকাশের আগে শফির বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি এক সপ্তাহ সময় নেন। পরবর্তীতে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও শফি নিজে প্রতিবেদকের সঙ্গে কথা না বলে কর্মচারীদের মাধ্যমে যোগাযোগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জিডিতে অভিযোগ করা হয়েছে, ১২ থেকে ১৬ সেপ্টেম্বর শফির পক্ষে রাজ, বাবুসহ কয়েকজন ফোন করে সংবাদ সরিয়ে নেওয়া এবং পরবর্তী প্রতিবেদন প্রকাশ না করার জন্য চাপ দেন। একই সঙ্গে সংবাদ বন্ধের বিনিময়ে অর্থ দাবির অভিযোগ তুলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর কথাও জিডিতে উল্লেখ করা হয়েছে।

এস এম শামীম বলেন, “সংবাদ প্রকাশের পর একটি মহল আমার পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত সুরক্ষার জন্য থানায় জিডি করেছি।”

জিডি গ্রহণের পর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসআই মো. আব্দুল হামিদকে দায়িত্ব দিয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]