সোমবার ১৫ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল   আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ   ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক   দুদকের মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন   এআই প্রযুক্তিতে শনাক্তের পর দুবাইয়ে আটক বেনজীর   ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ   উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের   
তেজগাঁও প্রেস ক্লাবের তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক নির্বাচিত হলেন আল-আমীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ১১৬)

রাজধানীর তেজগাঁও প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইম এর অনলাইন ইনচার্জ মো. আল-আমীন (পনির)।

শনিবার (১৩ জুন) ক্লাবের নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন।

এর আগে শুক্রবার (১২ জুন) তেজগাঁও প্রেস ক্লাব নির্বাচন-২০২৬-২৭ উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ল্যাপটপ প্রতীক নিয়ে মো. হাবিবুর রহমান ৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী নার্গিস চৌধুরী কলম প্রতীক নিয়ে ৩ ভোট পান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ক্যামেরা প্রতীক নিয়ে এস এম শামীম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. বাবুল ইসলাম মাইক্রোফোন প্রতীক নিয়ে কোনো ভোট পাননি। অন্যান্য পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদে কার্যকরী সভাপতি হিসেবে মো. রাশেদ হোসেন স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়া, সহ-সভাপতি মো. শফিউল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মো. বাহার চৌধুরী, অর্থ সম্পাদক মো. সারোয়ার হোসেন খান, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস কবির, দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মো. আল-আমীন (পনির), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রশিদ খান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ, সমাজকল্যাণ ও পুনর্বাসন সম্পাদক জাকিয়া হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান খান এবং নির্বাহী সদস্য হিসেবে মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ রহমত উল্লাহ ও মো. ফেরদৌস আহমদ নির্বাচিত হয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এম একরামুল হক আসাদসহ ক্লাবের সাধারণ সদস্য, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন বলেন, “নতুন নেতৃত্বের হাত ধরে তেজগাঁও প্রেস ক্লাব আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে যাবে।”




আরও সংবাদ   বিষয়:  তেজগাঁও প্রেস ক্লাব   তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক   আল-আমীন (পনির)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]