শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালিতে শেখ খালিদ হাসান জ্যাকি   সামিটের এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ   ‘ডিসেম্বরে আপার দেশে ফেরার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম   সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত   ৭ নভেম্বর না হলে দেশ ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতনা: নাসের রহমান   
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ঢাকা মহানগর (উত্তর) কমিটির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ২৪৮৯)

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর (উত্তর) কমিটি-২০২৬-২০২৭-এর অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগামী এক বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক  বাংলার কন্ঠের স্টাফ রিপোর্টার সৈয়দ ইদ্রিস আলী।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর এলাকার মফস্বল সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগীর আহমেদ স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে ঢাকা মহানগর (উত্তর) কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]