রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস   ভারতের দুর্ভেদ্য বাধায় ব্রিকসে সদস্যপদ আটকালো পাকিস্তানের   রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার   জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যেভাবে!   যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের   নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!   পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু   
রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অনিয়মের অনুসন্ধানে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১১০)

ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ভয়াবহ অনিয়ম, ঘুষ-দুর্নীতি ও নিয়োগপত্রহীন ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশের তথ্য সংগ্রহ করতে গিয়ে গত ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. রফিকুল ইসলাম গাজী (জি এম রফিক)। 

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠন। আগামী রোববারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, তেজগাঁও ও মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিস এবং প্রধান রেকর্ড রুমে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে অর্ধশতাধিক দালালের সিন্ডিকেট গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় নিয়োগপত্র ছাড়াই ৩০ থেকে ৪০ জন ব্যক্তি সরকারি বালাম বই ও ভলিউম তল্লাশির কাজ করছেন। এতে সাধারণ মানুষের হয়রানির পাশাপাশি সরকারি গোপনীয় দলিলের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এ ছাড়া খিলগাঁও সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ ও মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার আবদুল কাদিরের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অবৈধ অর্থ উপার্জন ও ‘টার্গেট’ বানিয়ে অতিরিক্ত টাকা আদায়ের লিখিত অভিযোগ জমা পড়েছে আইন মন্ত্রণালয়ে।

এসব অনিয়ম অনুসন্ধানে গিয়ে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে হামলার শিকার হন সাংবাদিক জি এম রফিক। হামলায় ব্লেট আওলাদ, পটু রাসেল, ইয়াবা রাসেল, মাতাল কামাল, ট্যাবলেট হামিদ ও ব্লেট রাজিবসহ বেশ কয়েকজন উমেদার জড়িত বলে থানায় অভিযোগ করা হয়েছে।

হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ১০ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। অপরদিকে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের তদন্তের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। আগামী রোববারের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]