সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: জুবায়েরের অনুসারীরা মিথ্যাচার করছেন, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের অভিযোগ   সংসদ নির্বাচনে বিএনপির ৪ প্রার্থীর পরাজয়ে দলের নেতারাই দায়ী : আইনমন্ত্রী   ঝিকরগাছা শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় সভাপতি নিয়োগের প্রতিবাদে মানববন্ধন   বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে পদে পুনরায় বহাল করায় মোটরসাইকেল শোভাযাত্রা   লিফট রেখে সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে : আইনমন্ত্রী   জাতীয়ভাবে শাহ আবদুল করিমকে স্মরণ না করার বেদনা   
টঙ্গী ইজতেমা মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি মাওলানা সাদপন্থিদের
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ পিএম   (ভিজিট : ২২৬)

গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের জন্য ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করাসহ সাত দফা দাবি জানিয়েছে মাওলানা সাদ অনুসারীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুরুল ইসলাম হলে ‘ওলামা হযরত ও তাবলীগের সাধারণ মুসল্লিদের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শফিক বিন নাঈম।

সাত দফা দাবি হলো-

১. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের জন্য আগামী বিশ্ব ইজতেমার তারিখ অনতিবিলম্বে ঘোষণা করা।

২. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সরকারের নিয়ন্ত্রনে এনে উভয় পক্ষের ইজতেমা ও ধর্মীয় অনুষ্ঠানের সময় তা ব্যবহারের অনুমতি দেওয়া। এ ক্ষেত্রে পক্ষদ্বয়ের মধ্যে সমতা নিশ্চিত করা।

৩. কাকরাইল মসজিদ ‘তাবলীগ জামাত বাংলাদেশে’র হিসেবে আমাদের প্রাপ্য। সুতরাং সেটি আমাদের বুঝিয়ে দেওয়া।

৪. বাংলাদেশের সব মসজিদে যাতে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলিগের কাজ চলতে পারে এবং কেউ কাউকে বাধা প্রদান না করে সেজন্য সরকারি আদেশ জারি করা।

৫. অপপ্রচার ও মিথ্যাচার রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

ইজতেমা মাঠে সাদপন্থিদের প্রবেশ নিষিদ্ধসহ ৫ দফা দাবি ঘোষণা

৬. জুবায়েরপন্থি পাঁচজন সব অপপ্রচার, মিথ্যাচার ও দুর্ঘটনার জন্য দায়ী। এই পাঁচজনের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ ও মোবাইল ট্র্যাকিং করে সমস্ত অপকর্মের মূলোৎপাটন করা।

৭. হজরত মাওলানা সাদ একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও দ্বীন ইসলামের প্রচারক। তিনি হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর ৩৮তম বংশধর। তিনি কোরআন-সুন্নাহবিরোধী কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে আমরা সমালোচকদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]