সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: জুবায়েরের অনুসারীরা মিথ্যাচার করছেন, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের অভিযোগ   সংসদ নির্বাচনে বিএনপির ৪ প্রার্থীর পরাজয়ে দলের নেতারাই দায়ী : আইনমন্ত্রী   ঝিকরগাছা শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় সভাপতি নিয়োগের প্রতিবাদে মানববন্ধন   বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে পদে পুনরায় বহাল করায় মোটরসাইকেল শোভাযাত্রা   লিফট রেখে সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে : আইনমন্ত্রী   জাতীয়ভাবে শাহ আবদুল করিমকে স্মরণ না করার বেদনা   
লিফট রেখে সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৭৬)

লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ১৩ সেপ্টেম্বর রোববার বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

এদিন বিকেলে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। তবে ষষ্ঠ তলায় ওঠার সময় তিনি লিফট ব্যবহার করেননি।
এর বদলে তিনি সিঁড়ি দিয়ে হেঁটেই ষষ্ঠ তলায় ওঠেন। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরাও সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের চলমান নানা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হচ্ছে।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা উপস্থিত রয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]