শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা   আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি   টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ   আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক   এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী   খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু   যুক্তরাষ্ট্রকে এবার ‘মহা শয়তান’ আখ্যা দিল ইরান   
টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৪২৩)

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক মামলায় সাজা পাওয়ার পর জামিনে এসে এসআই আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে পুলিশ সুপারে নিটক অভিযোগ করেছেন পুরা সালাম নামে এক আসামি। তিনি উপজেলার বল্লা চকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে। তবে পুলিশ বলছে, পুরা সালাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি মাদক বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন এবং তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, কালিহাতী থানার এসআই আসাদুজ্জামান আসাদ বল্লা ভিটে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকবিরোধী অভিযান জোরদার করেন। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩ জনকে আইনের আওতায় আনা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ৪/৮/২০২৬ তারিখে বল্লা চকপাড়া গ্রামের সালামকে মাদকসহ আটক করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারে ভাম্যমান আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।এরপর সালাম জামিনে এসে পুলিশের প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জন্য এসআই আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী জানান, “মাদকের বিরুদ্ধে অভিযান করতে গেলে যদি মাদক ব্যবসায়ীরা পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন, তাহলে মাদক নির্মূল করা সম্ভব হবে কীভাবে? মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। আইন অনুযায়ী যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারী যাতে আইনের ফাঁক গলে মাদক ব্যবসা চালিয়ে যেতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]