শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা   আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি   টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ   আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক   এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী   খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু   যুক্তরাষ্ট্রকে এবার ‘মহা শয়তান’ আখ্যা দিল ইরান   
খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ১৬২)

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের দীর্ঘতম উড়াল সড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার ধউর মোড় এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পর্যন্ত দুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, রাজধানীর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো নির্মাণকাজ আগামী বছরের মধ্যে শেষ হবে। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে প্রকল্পটির কাজ অনেক দূর এগিয়ে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় একাংশের কাজ সম্পন্ন করে যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরো অংশ চালু হলে রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরো দ্রুত ও সহজ হবে।

একই সঙ্গে আশুলিয়া ও সাভার অঞ্চলের দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমবে।

প্রকল্প বাস্তবায়নে ইউটিলিটি স্থানান্তরকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে এ কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে। জনগণের অর্থের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে প্রকল্পের প্রতিটি ব্যয় যৌক্তিক ও অপচয়মুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের আরো একটি বড় অংশের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, আগামী এক বছরের মধ্যে মূল প্রকল্পকে প্রায় সমাপ্তির পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]