মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ   আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি   মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত   ভারত-বাংলাদেশ ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ   রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান   মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল   ইরানের পাল্টা হামলায় জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ   
আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:২৯ পিএম   (ভিজিট : ৭৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড রেফারেন্স ও আপিলের ওপর রায় আজ।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ আগস্ট শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

গত ২৪ আগস্ট এ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। এরপর আদালত রায়ের জন্য দিন ধার্য করেন।

মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শিশু আছিয়ার হত্যা ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষ থেকে করা আপিলও শুনানির জন্য গ্রহণ করা হয়।

আজকের রায়ের দিকে তাকিয়ে আছেন মামলার বাদীপক্ষসহ সংশ্লিষ্টরা। রায়ের মধ্য দিয়ে আলোচিত এ মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]