বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি   টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ   আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক   এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী   খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু   যুক্তরাষ্ট্রকে এবার ‘মহা শয়তান’ আখ্যা দিল ইরান   শুভশ্রীতে মজেছেন দেব, অক্ষয়ের সঙ্গে রুক্মিণী!   
যুক্তরাষ্ট্রকে এবার ‘মহা শয়তান’ আখ্যা দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৫৯)

ইরানে বেসামরিক স্থাপনায় মার্কিন হামলার তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রকে এবার ‘মহা শয়তানের’ মতো আচরণকারী শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, দেশটির মিনাবের একটি স্কুল, লামার্দের একটি ক্রীড়া হল এবং কুহেস্তাকের একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার কথা উল্লেখ করেন তিনি। এসব হামলায় শিশু ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা তুলে ধরে কালিবাফ বলেন, ‘কোনো শক্তি যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু বেছে নেয় এবং শয়তানের মতো হত্যা করে, তাহলে সে শয়তান।’

তিনি আরও বলেন, ‘আর যদি এমনই কাজ করা এক জুনিয়র শয়তানকে সে সুরক্ষা দেয়? তাহলে সেটি হলো মহান শয়তান।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সিরিকের কুহেস্তাকে একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলার নিন্দা জানান।

সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে কয়েকটি পরিবার জড়ো হয়েছিল। বাঘাই জানান, হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও সেনাবাহিনী জর্ডান, ইরাকের এরবিল, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয়। সিরিকের ওই হামলায় প্রায় ৭০ জন বেসামরিক নাগরিক নিহত ও আহত হন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]