বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি   টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ   আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক   এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী   খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু   যুক্তরাষ্ট্রকে এবার ‘মহা শয়তান’ আখ্যা দিল ইরান   শুভশ্রীতে মজেছেন দেব, অক্ষয়ের সঙ্গে রুক্মিণী!   
শুভশ্রীতে মজেছেন দেব, অক্ষয়ের সঙ্গে রুক্মিণী!
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৭০)

গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে দেব-শুভশ্রীকে নিয়েই চর্চা। সোমবার ‘দেশু ৭’-এর টিজার প্রকাশের আগে ফেসবুক লাইভে হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি।

দীর্ঘদিন পর একসঙ্গে তাদের এমন উপস্থিতি দেখে নস্টালজিয়ায় ভেসেছেন এই তারকা জুটির ভক্তরা। 
তবে দেব-শুভশ্রী যখন পুরোনো রসায়নে মজেছেন, তখন আলোচনায় উঠে এসেছে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রও।

টালিউডে কান পাতলেই এখন শোনা যাচ্ছে, নিজের প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তীর সঙ্গে নতুন সিনেমায় কাজ করতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। অন্যদিকে পিছিয়ে নেই দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রও।

বলিউডে বড় একটি সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী। সব ঠিক থাকলে অক্ষয় কুমারের সঙ্গে পর্দা শেয়ার করতে দেখা যাবে তাকে।
অবশ্য বলিউডে রুক্মিণীর অভিষেক হয়েছে আগেই। ২০২১ সালের ‘সনক’ সিনেমায় বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

তবে সিনেমাটি তাকে বলিউডে প্রত্যাশিত পরিচিতি এনে দিতে পারেনি। সেই জায়গা থেকে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ নিঃসন্দেহে তার ক্যারিয়ারে বড় মাইলফলক হয়ে উঠতে পারে।


বর্তমানে মুম্বাইয়ে স্থায়ীভাবে থাকছেন রুক্মিণী। দেবও মুম্বাইয়ে একটি ফ্ল্যাট কিনেছেন বলে আগেই জানিয়েছিলেন। এর মধ্যেই খবর, অক্ষয় কুমারের পরবর্তী বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘সামুক’-এর মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রুক্মিণী।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী ‘সামুক’-এর জন্য এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন নির্মাতারা, যাঁর পর্দায় শক্তিশালী উপস্থিতির পাশাপাশি আবেগঘন দৃশ্যেও অভিনয়ের দক্ষতা থাকবে। একই সঙ্গে প্রয়োজন ছিল নতুন মুখের। সব দিক বিবেচনা করেই ‘সনক’ অভিনেত্রীকে পছন্দ করেছেন নির্মাতারা।

অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটি প্রযোজনা করছেন সানশাইন পিকচার্সের বিপুল শাহ। যৌথ প্রযোজক হিসেবে থাকছেন আশিন শাহ। এর আগে ‘সনক’ সিনেমাটিও প্রযোজনা করেছিলেন বিপুল শাহ। ফলে আগের কাজের সূত্র ধরেও রুক্মিণীর এই নতুন সুযোগ আসতে পারে বলে মনে করছেন অনেকে।

রুক্মিণী যে জাতীয় পর্যায়ে কাজ করার যোগ্য অভিনেত্রী, তা আগেই জানিয়েছিলেন দেব। একজন বন্ধু ও শুভানুধ্যায়ী হিসেবে বলিউডে কাজ করার জন্য রুক্মিণীকে নিয়মিত উৎসাহ দেন বলেও জানিয়েছিলেন এই অভিনেতা।

‘সামুক’-এর মাধ্যমে দীর্ঘ ১২-১৩ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় কুমার ও প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। সিনেমাটিকে ভারতের প্রথম ‘এলিয়েন-থ্রিলার’ হিসেবে নির্মাণের কথা রয়েছে। ইতোমধ্যে অক্ষয়ের ফার্স্ট লুক প্রকাশের পর অনেকেরই হলিউডের ‘মেন ইন ব্ল্যাক’ সিনেমার কথা মনে পড়েছে।

সব মিলিয়ে ‘সামুক’-এ রুক্মিণীর অভিনয়ের খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত তার ভক্তরা। তবে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তাই অক্ষয়ের সঙ্গে রুক্মিণীর জুটি দেখার জন্য আপাতত অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]