সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: প্রাক্তন হঠাৎ ফিরে এলে কী করবেন? জেনে নিন করণীয়   অন্তর্বর্তী সরকারের সময়ে পাটওয়ারীরা হাজার কোটি টাকা কামিয়েছেন: সাইফুল আলম নীরব   রাজধানীতে এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলা   ফেনীতে এনসিপির নেতার পদত্যাগের ঘোষণা   শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী   বাজারে স্বস্তি ফেরাতে কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার   ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান   
আকাশ সেনের সঙ্গে নিশি শ্রাবণীর নতুন গান ‘প্রেমিক ৪২০’ প্রকাশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ৯১)

প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী নিশি শ্রাবণীর নতুন গান ‘প্রেমিক ৪২০’ । গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে। নতুন এই গানে নিশি শ্রাবণীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন।

অনিম খানের সুর ও সংগীত পরিচালনায় গানটির কথা লিখেছেন মুহাম্মাদ উসমান গণি, মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মাসুম খান। ভিডিওতে অভিনয় করেছেন তুহি শেখ ও রাফা । সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা নিশি শ্রাবণী ‘বাংলার গায়েন সিজন-১’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। প্রতিযোগিতায় ‘দিলো না দিলো না’, ‘কাঙ্গালিনীর বন্ধু তুমি’ ও ‘হাওয়া দমে দেখ তারে’ গানে অনবদ্য পরিবেশনার জন্য তিনি ‘বেস্ট পারফর্মার’ নির্বাচিত হন এবং ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন। এরপর ‘প্রেমে সুনামি’, ‘কলিজা খুইলা’সহ একাধিক মৌলিক গান প্রকাশ করে শ্রোতাদের প্রশংসা অর্জন করেন।

চুয়াডাঙ্গার এই শিল্পী ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর চাকুরিতে যোগদান করলেও সংগীতের প্রতি ভালোবাসা থেকেই সেই চাকরি ছেড়ে পুরোপুরি গানকে পেশা হিসেবে বেছে নেন। গত কয়েক বছরে স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠান এবং মৌলিক গানের মাধ্যমে তিনি নিজেকে এই প্রজন্মের একজন বহুমাত্রিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নতুন গান প্রসঙ্গে নিশি শ্রাবণী বলেন, “ভালো কিছু গান সবসময়ই শ্রোতাদের উপহার দেওয়ার চেষ্টা করি। ‘প্রেমিক ৪২০’ গানটি নিয়েও আমরা সবাই আন্তরিকভাবে কাজ করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]