রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: রাজধানীতে এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলা   ফেনীতে এনসিপির নেতার পদত্যাগের ঘোষণা   শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী   বাজারে স্বস্তি ফেরাতে কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার   ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান   আবারও বাড়ল এলপিজির দাম, নতুন মূল্য কার্যকর আজ থেকেই   এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ   
শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৩৬)

তিনি বলেন, ‘আমরা ল’ফার্ম নিয়োগ করেছি। সার্টিফায়েড কপিটা যোগাড়ের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত বেইল (জামিন) ক্যানসেল করতে পারব। দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারব।’

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ ঘটনায় তার জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এই উদ্দেশ্যে দুবাইতে একটি ল'ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন, এটি আমরা শুনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইতে ল'ফার্ম নিয়োগ করেছে। আমরা আশা করছি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দেশে ফেরত আনতে পারব। বাংলাদেশ থেকে নিয়োগকৃত ল'ফার্ম এ ব্যাপারে কাজ করছে।'

তিনি আরও বলেন, 'আমরা ল'ফার্ম নিয়োগ করেছি। সার্টিফায়েড কপিটা যোগাড়ের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত বেইল (জামিন) ক্যানসেল করতে পারব। দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারব।'

এর আগে, আজ (২ আগস্ট) দুপুরে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিনে মুক্তির খবরের বিষয়ে জানতে চাইলে ঢাকার পুলিশ সদর দপ্তর জানায়, তাদের কাছে এ ধরনের কোনো দাপ্তরিক তথ্য নেই। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন টিবিএসকে বলেন, 'এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো বলতে পারবে।'

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে জামিন পেলেও বেনজীর আহমেদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দুবাই আদালত। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে জামিন পেলেও আপাতত তার দেশত্যাগের কোনো সুযোগ নেই।

  









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]