
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ দেশবরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম উদ্দিন আবিদের নেতৃত্বে সাইন্সল্যাব মোড় হতে গ্রীন রোড পর্যন্ত মশাল মিছিল করে মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম উদ্দিন আবিদ বলেন, আজকে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশের বরেণ্য রাজনীতিবিদদের নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও কটূক্তি করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ছাত্রসমাজ ও যুবসমাজ এই ধরনের শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই বরদাশত করবে না। অবিলম্বে এই ধরনের ধৃষ্টতা প্রদর্শন বন্ধ করুন, অন্যথায় দেশের আপামর ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সাইন্সল্যাব ও গ্রীন রোডসহ পুরো ঢাকা শহরে আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি প্রমাণ করে যে, অন্যায়ের কাছে ছাত্রদল কখনো মাথা নত করে না।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান শুভ, সহ সাধারণ সম্পাদক রিয়াদ খান, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রিয়াদ হাসান, সাবেক সদস্য সচিব ফিহান মাহাদিয়ান আলম, কলাবাগান থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রবিন বাকাউল, হাজারীবাগ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিক, নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নিউ মার্কেট থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসিফ হক, যুগ্ম আহবায়ক জহির পাটোয়ারী, ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুকুজামান জুয়েল, যুগ্ম আহবায়ক পলাশ হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ সোহান হোসেন, ১৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রানা মাতবর সানা, সাধারণ সম্পাদক আল মামুন, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ দিপু, সহ-সভাপতি নাঈম খান, সাংগঠনিক সম্পাদক নিরব খান, যুগ্ম সম্পাদক আল মমিন, যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা, কলাবাগান থানা ছাত্রদল এর সাবেক যুগ্ন আহবায়ক ফাহিম অন্বয়, রিফাত, তামজিদ, করিম, আলামিন, নিউমার্কেট থানা ছাত্রদলের ইয়াকুব, মেজবাহ, বাবু, জুনায়েদ, কাউসার, নিউ মডেল কলেজ ছাত্রদল নেতা লিমন, জুয়েল পাটোয়ারী, আপন, হাজারীবাগ থানা ছাত্রদলের তুরাগ, মহিত, সিয়াম, সায়েম, সানি, শাফি, টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদল নেতা সাফিউল বাড়ী, লিংকন সরকার, আবু তালহা সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।