রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: রাজধানীতে এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলা   ফেনীতে এনসিপির নেতার পদত্যাগের ঘোষণা   শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী   বাজারে স্বস্তি ফেরাতে কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার   ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান   আবারও বাড়ল এলপিজির দাম, নতুন মূল্য কার্যকর আজ থেকেই   এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ   
সার্জিও গর ও ত্রিবেদীর বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ৪৮)

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেন, ‘ত্রিবেদীর সঙ্গে সার্জিও গরের বৈঠক অপ্রত্যাশিত। একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের বৈঠক কাম্য নয়। যদি ওই বৈঠক কেবল সৌজন্য সাক্ষাৎ না হয়ে বাংলাদেশ-সম্পর্কিত কোনো বিষয়ে হয়ে থাকে, তাহলে সে বিষয়ে আলোচনা বাংলাদেশ সরকারের সঙ্গে হওয়াই সমীচীন।’

শনিবার সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘ভারতে অবস্থান করে দুই কূটনীতিকের আলোচনা করায় কোনো সমস্যা নেই। তবে বাংলাদেশে এসে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক যদি শুধুই সৌজন্য সাক্ষাৎ না হয়ে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে হয়ে থাকে, তাহলে সেই আলোচনা বাংলাদেশের সরকারের সঙ্গে হওয়া উচিত। প্রয়োজনে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গেও এ ধরনের বিষয়ে মতবিনিময় করা যেতে পারে।’

নির্বাচন কমিশনের কিছু সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির বলেন, ‘কয়েক বছর আগে অবসরে যাওয়া একজন দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে দায়িত্ব দেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন রয়েছে।’

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করে তারা শঙ্কিত হয়েছেন। ভবিষ্যতেও যদি একই ধরনের উদ্যোগ বা কৌশল অব্যাহত থাকে, তাহলে নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা সম্পর্কে জনগণের মধ্যে আরও উদ্বেগ তৈরি হতে পারে বলেও জানান তিনি।

গণভোটের রায়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘গণভোটের প্রশ্নে দলটি পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। আগে সবাই গণভোটের পক্ষে মত দিলেও পরে বিএনপি কেন অবস্থান পরিবর্তন করল, সে প্রশ্নের জবাব জনগণ জানতে চায়।’

এ সময় তিনি প্রধানমন্ত্রীকে দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আরও কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আব্দুর রব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]