সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: মাত্র এক গোল হজম করে গোল্ডেন গ্লাভস জিতলেন সিমন   বিশ্বকাপে দুই গোল্ডেন বুট জেতা প্রথম ফুটবলার এমবাপ্পে   বিশ্বকাপ জিতে স্পেন কত পেল, আর্জেন্টিনার কত?   পরাজয়ের পরও খেলোয়াড়দের মহান থাকার আহ্বান আর্জেন্টিনা কোচের   প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান   ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে অবিশ্বাস্য কীর্তি ইয়ামালের   আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন স্পেন   
শাহ্ সিমেন্টের আয়োজনে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৫০)

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তুলতে শাহ্ সিমেন্ট আয়োজন করেছে ফ্যান ফেস্ট ২.০, যেখানে বিশেষ আকর্ষণ হিসেবে লাইভ পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি সংগীতশিল্পী সানজয়।

১৯ জুলাই বনানী কামাল আতাতুর্ক পার্ক (বনানী পূজা মাঠ)-এ অনুষ্ঠিত হবে ফ্যান ফেস্ট ২.০, পাওয়ার্ড বাই শাহ্ সিমেন্ট।

 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ফুটবলপ্রেমীদের জন্য থাকছে সংগীত, বিনোদন এবং বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফাইনালের সরাসরি সম্প্রচার।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে শাহ্ সিমেন্টের আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সানজয় মঞ্চে উঠবেন রাত ১১:৩০টায়। 

তার লাইভ পারফরম্যান্স চলবে বিশ্বকাপ ফাইনালের কিক-অফ পর্যন্ত। আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের সংগীতকে বিশ্বমঞ্চে তুলে ধরা সানজয় তার ব্যতিক্রমধর্মী পরিবেশনার মাধ্যমে এই বিশেষ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবেন।

শাহ্ সিমেন্টের এই উদ্যোগ বিশ্বমানের বিনোদনমূলক অভিজ্ঞতা তৈরির ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। ফুটবলের বৈশ্বিক উন্মাদনা ও সংগীতকে এক মঞ্চে এনে দর্শকদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

সানজয়ের লাইভ পারফরম্যান্সের পাশাপাশি ফ্যান ফেস্ট ২.০-এ থাকছে বিভিন্ন ফ্যান এনগেজমেন্ট কার্যক্রম, আকর্ষণীয় গিভঅ্যাওয়ে, ফুড স্টল এবং বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফাইনালের সরাসরি সম্প্রচার। সব মিলিয়ে ফ্যান ফেস্ট ২.০, পাওয়ার্ড বাই শাহ্ সিমেন্ট, হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বিশ্বকাপ ফাইনাল স্ক্রিনিং আয়োজন।

শাহ্ সিমেন্ট সকল ফুটবলপ্রেমীকে আগামী ১৯ জুলাই বনানী কামাল আতাতুর্ক পার্ক (বনানী পূজা মাঠ)-এ উপস্থিত থেকে ফুটবল ও সংগীতের এই মিলিত উৎসবের অংশ হওয়ার আমন্ত্রণ জানিয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]