রবিবার ১৯ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত   আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে বিপদে স্পেন   সৌদিতে হামলা মানেই পাকিস্তানে হামলা, তেহরানকে কড়া সতর্কবার্তা ইসলামাবাদের   বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, একটির দাম ৩৪ লাখ   রাজাকারদের বর্জন করতে হবে, না হলে বাংলাদেশ থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী   ফিফার বিশ্বকাপ লভ্যাংশ থেকে অর্থ পাবে বাংলাদেশও   আবারও কলকাতায় আসছেন মেসি, ঢাকায় আসবেন কি বিশ্বজয়ী তারকা?   
বাংলা ছবি দেখেন না, তবে অভিনয় করতে চান কাজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৭২)

বলিউডের নামজাদা অভিনেত্রী কাজল। গত শতকের নব্বইয়ের দশক থেকে দর্শককে মাতিয়ে রেখেছেন। এখনো তার প্রভাব কম নয়। তিনি এবার পেলেন ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ পুরস্কার।

কাজলের শেকড় বাংলায়। তবে বাংলাটা ঠিকঠাক বলতে পারেন না তিনি। শুক্রবার পুরস্কার গ্রহণের পর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলা ছবি দেখেন কিনা। জবাবে অকপটে জানান, ‘না’। তবে সময়-সুযোগের সমন্বয় ঘটলে বাংলা ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী।

কাজলের মা তনুজা ভারতের খ্যাতিমান অভিনেত্রী। হিন্দির পাশাপাশি বাংলায়ও তার দাপট ছিল বেশ। কাজল কি মায়ের মতোই হতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’

কথার ফাঁকে কাজল এ-ও জানান, তিনি ভীষণ নিয়মমাফিক চলেন। তার ভাষ্য, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে এক জন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’

প্রসঙ্গত, এবার আনন্দবাজারের ‘বছরের বেস্ট’ পুরস্কার কাজল ছাড়াও পেয়েছেন পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ অনেকে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]