রবিবার ১৯ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত   আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে বিপদে স্পেন   সৌদিতে হামলা মানেই পাকিস্তানে হামলা, তেহরানকে কড়া সতর্কবার্তা ইসলামাবাদের   বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, একটির দাম ৩৪ লাখ   রাজাকারদের বর্জন করতে হবে, না হলে বাংলাদেশ থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী   ফিফার বিশ্বকাপ লভ্যাংশ থেকে অর্থ পাবে বাংলাদেশও   আবারও কলকাতায় আসছেন মেসি, ঢাকায় আসবেন কি বিশ্বজয়ী তারকা?   
আবারও কলকাতায় আসছেন মেসি, ঢাকায় আসবেন কি বিশ্বজয়ী তারকা?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৬৩)

শতদ্রু দত্তর উদ্যোগে আগে দুইবার কলকাতা ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। আগামী বছর আবারও কলকাতায় পা রাখতে পারেন লিও। তবে মেসির ঢাকা ঘুরে যাওয়ার কথাও রয়েছে।

ভারতের বিখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু সোশ্যাল মিডিয়ায় পোস্টে তেমনই ইঙ্গিত দিয়েছেন। একদিন আগেই নিজের ফেসবুকে একটি পোস্ট করেন শতদ্রু। নিজের ওয়ালে একটি 'গোট'-এর ইমোজি দেন। পাশে আর্জেন্টিনার পতাকা। যার ফলে কারোর বুঝতে অসুবিধা হয়নি কার দিকে ইঙ্গিত করছেন।

বিশ্বকাপের পর এলএম টেনের সঙ্গে চুক্তি হতে পারে। তারপর জানা যেতে পারে দিনক্ষণ। যদিও মেসির আসার সম্ভাবনার কথা ঘোষণা করা হয়নি।

গতবার মেসির সফর ঘিরে নানা বিতর্ক হয়েছে। কলকাতার ফুটবলপ্রেমীরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। সম্ভবত তাদের আক্ষেপ মেটাতেই মেসিকে আবার কলকাতায় আনার চেষ্টা করা হচ্ছে।

২০১১ সালের প্রথম সফরের মতো এবার কলকাতায় ম্যাচও খেলতে পারেন লিও। মেসি কবে কলকাতায় আসবেন, তা ঠিক হয়নি। ইন্টার মিয়ামির প্রাক্‌-মরসুম প্রস্তুতির জন্য ভারত এবং বাংলাদেশ সফরে আসার কথা। দলের সঙ্গে আসবেন মেসিও। তবে ইন্টার মায়ামির প্রাক্-মরসুম প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি। 

ফলে মেসির ভারত-বাং‌লাদেশ সফরের দিন এখনই চূড়ান্ত হওয়া সম্ভব নয়। শতদ্রু ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন। মেসির টিমের সঙ্গে তার কয়েক দফা বৈঠকও হয়েছে। 

ভারতের গণমাধ্যম জানিয়েছে, দু’পক্ষের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে। ফলে ভাল কিছু আশা করতেই পারেন মেসিভক্তেরা।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]