রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত   আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে বিপদে স্পেন   সৌদিতে হামলা মানেই পাকিস্তানে হামলা, তেহরানকে কড়া সতর্কবার্তা ইসলামাবাদের   বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, একটির দাম ৩৪ লাখ   রাজাকারদের বর্জন করতে হবে, না হলে বাংলাদেশ থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী   ফিফার বিশ্বকাপ লভ্যাংশ থেকে অর্থ পাবে বাংলাদেশও   আবারও কলকাতায় আসছেন মেসি, ঢাকায় আসবেন কি বিশ্বজয়ী তারকা?   
ফাইনালের আগে রেফারিকে নিয়ে স্পেন কোচের সতর্কবার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৩৮ এএম   (ভিজিট : ৫৩)

২০২৬ বিশ্বকাপজুড়ে মাঠের খেলার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি ছিল রেফারিং। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, ভিএআরের ব্যবহার নিয়ে প্রশ্ন এবং বিভিন্ন ম্যাচে রেফারিদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ, ফুটবলার ও সমর্থকরা। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগও বারবার উঠে এসেছে।

এমন প্রেক্ষাপটে বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং ইস্যুতে সতর্কবার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তিনি বলেছেন, ম্যাচ পরিচালনায় রেফারির কোনো ধরনের শিথিলতা বা নিয়মের বাইরে কাউকে ছাড় দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সির স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই মহারণের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে ম্যাচের দায়িত্বপ্রাপ্ত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিকের প্রসঙ্গ তুলে ধরেন।

উল্লেখ্য, ভিনচিকই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন।

রেফারিং নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে স্পেন কোচ বলেন, ‘রেফারি মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখাতে পারেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া যাবে না।’   

তবে একই সঙ্গে রেফারিদের প্রতি নিজের আস্থার কথাও জানিয়েছেন তিনি। দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তবে তার চেয়েও বেশি আস্থা আছে আমার দলের ওপর। কারণ আমরা জানি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কী ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয়।’

ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন স্পেন কোচ। তার মতে, বিশ্ব ফুটবলের বর্তমান দুই সেরা দলের লড়াই হতে যাচ্ছে এটি। দুই দলের খেলোয়াড়দের প্রতিভা ও দক্ষতায় রয়েছে অনেক মিল, ফলে শুরু থেকেই ম্যাচে থাকবে আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবলের ছাপ।

দে লা ফুয়েন্তে বলেন, ‘এটি অসাধারণ একটি ফুটবল প্রদর্শনী হতে যাচ্ছে। দুটি দলই নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করবে। আমরা আশা করি, রেফারি ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতার সঙ্গে সামলাবেন, যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ম্যাচ উপভোগ করতে পারে ফুটবল বিশ্ব।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]