মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ভিডিওকাণ্ডে জামায়াত এমপিকে ঘিরে নতুন তথ্য, সামনে এলো আরেক নেত্রীর নাম   প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে কেন মাঠ ছাড়লেন কুকুরেয়া?   যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.) লানত করেছেন   সরকারকে আন্দোলনের চাপে সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়: কঙ্গনা   বাংলাদেশে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, আলোচনায় থাকবে যেসব বিষয়   বিদায়ী নৌপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ   দুই বছরে কারাগারে প্রাণ গেল ২২৭ বন্দির   
সরকারকে আন্দোলনের চাপে সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়: কঙ্গনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৫৯)

লাদাখের সাংবিধানিক সুরক্ষা ও পরিবেশ রক্ষার দাবিতে দিল্লিতে চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেছেন, আন্দোলন বা বিক্ষোভের মাধ্যমে সরকারকে চাপ দিয়ে কাকে পদে রাখা হবে বা সরানো হবে, তা নির্ধারণ করা উচিত নয়।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়,  সোমবার (২০ জুলাই) ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কঙ্গনা রানাওয়াত বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে আলোচনা এবং সরকারের কাছে জবাবদিহি চাওয়ার যথাযথ স্থান হলো সংসদ।

তিনি বলেন, সংসদের অধিবেশন বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলা ও আলোচনা করার জন্য। বিশৃঙ্খলা সৃষ্টি করে বা আন্দোলনের মাধ্যমে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা সঠিক পদ্ধতি নয়। কঙ্গনা রানাওয়াতের মতে, জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করেছে। তাই দেশ পরিচালনার সিদ্ধান্ত নেয়ার অধিকার সরকারেরই রয়েছে। তিনি বলেন, কারও আপত্তি থাকলে আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ দেয়ার পরিবর্তে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় নেয়া উচিত।

এ সময় তিনি আরও দাবি করেন, ধীরে ধীরে মানুষ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও সনাতন সংস্কৃতির দিকেই ফিরবে। তার ভাষায়, এটিই ভারতের নিজস্ব সংস্কৃতি, আর অন্যগুলো বাইরের প্রভাব থেকে এসেছে। কঙ্গনার এই মন্তব্য এমন সময় এলো, যখন লাদাখ ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা চলছে। এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। সমাজকর্মী সোনম ওয়াংচুকও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]