বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি   টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ   আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক   এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী   খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু   যুক্তরাষ্ট্রকে এবার ‘মহা শয়তান’ আখ্যা দিল ইরান   শুভশ্রীতে মজেছেন দেব, অক্ষয়ের সঙ্গে রুক্মিণী!   
পূর্ব সুন্দরবনে তিন ধরে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়
বিপাকে পড়েছেন পর্যটক, মৎস্যজীবি ও বনরক্ষীরা।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ৬০)

সুন্দরবনের কটকার সাইনবোর্ড

সুন্দরবনের কটকার সাইনবোর্ড

পূর্ব সুন্দরবনে গত তিন ধরে মোবাইল নেটওয়ার্ক টেলিটকের বিপর্যয় ঘটেছে। কটকা পর্যটন কেন্দ্রের টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর বিকল হওয়ায় সুন্দরবনের তিন জায়গায় টেলিটক টাওয়ার অকার্যকর হয়ে পড়েছে। পুরোপুরি বন্ধ হয়ে গেছে মোবাইল  যোগাযোগ। বিপাকে পড়েছেন পর্যটক, মৎস্যজীবি ও বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার তানভির ইমরান জানান, গত সোমবার (৩১ আগষ্ট) হঠাৎ করে কটকায় অবস্থিত টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর বিকল পড়েছে। জেনারেটর নষ্ট হওয়ায় সুন্দরবনের কটকা, দুবলার আলোরকোল ও  অফিসকেল্লায় অবস্থিত টেলিটকের টাওয়ার বিকল হয়ে সুন্দরবনের বাইরে মোবাইল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ কারণে বেশি বিপাকে পড়েছেন তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কটকাসহ সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকগন। তাছাড়া সাগরে মাছ ধরারত জেলে মৎস্যজীবিরা এবং বনবিভাগের অভ্যন্তরিন যোগাযোগ খুবই ব্যহত হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, গত তিন ধরে সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ে মোবাইল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিছুদিন পর পর সুন্দরবনে টেলিটকের এ ভাবে নেটওয়ার্ক বিপর্যয় ঘটে বলে ডিএফও জানান।

মোবাইল নেটওয়ার্ক টেলিটকের খুলনা বিভাগীয় ইনচার্জ মোঃ নুর আলম বলেন, কটকায় টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর এক সাথে বন্ধ হওয়ায় টেলিযোগাযোগ বন্ধ হয়ে গেছে। জরুরী ভিত্তিতে জেনারেটর মেরামত করার জন্য কটকায় লোক পাঠানো হয়েছে। ২/১ দিনের মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে বলে এই ইনচার্জ জানিয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]