| শিরোনাম: |
ফাইল ছবি
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।
আজ ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ প্রয়োজনীয় সব বিষয় নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আশা করছি, ১ অক্টোবরের নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে।