শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি   টাঙ্গাইলে লংমার্চ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা    মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান   অর্ধেকের বেশি গ্রাহক টাকা তোলেননি , বাড়ছে নতুন আমানত   ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ওসি ডিবি হেফাজতে   জনগণ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার : আইনমন্ত্রী   রাব্বী হত্যা : হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা   
টাঙ্গাইলে লংমার্চ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ এএম   (ভিজিট : ১৮১)

টাঙ্গাইলের কালিহাতীতে আগামী শনিবার ( ১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় ঐক্যের উদ্যোগে  উপজেলা জামায়াত ইসলামী দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ তেল গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ। এই ৭ দফা দাবিগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন জোটের নেতারা। 
​এ সময় লংমার্চ সম্পর্কে বিস্তারিত বলেন, টাঙ্গাইল জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির ও ১১ দলের কালিহাতীর আহবায়ক মাওলানা মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম এনামুল হক, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এম এম হেলাল বাদশা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ শাহ আলম, এলেঙ্গা পৌর জামায়াতের সভাপতি মাওলানা রুহুল আমিন, বল্লা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহমুদুর রহমান মিলন, এলেঙ্গা পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মোঃ বিরহ সিদ্দিকী সাগর প্রমুখ। পরে বল্লা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহমুদুর রহমান মিলনকে বল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে পরিচয় করে দেন জেলা আমির।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]