মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড   শরণখোলার বলেশ্বরে কুমিরের সাঁতার, আতঙ্কে জেলেরা   চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমলেও দুর্ভোগ কাটেনি ভানবাসীদের   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দুর্ঘটনার আশংকা   ওমরাহ পালন করতে ঢাকা ছাড়লেন চিফ হুইপ   স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে    ভাইয়ের লোক, পকেটের লোক, মাই ম্যান সংস্কৃতির দিন শেষ: আইনমন্ত্রী   
শরণখোলার বলেশ্বরে কুমিরের সাঁতার, আতঙ্কে জেলেরা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ৪২)

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকার আশার আলো মসজিদ সংলগ্ন বলেশ্বর নদীতে বিশাল আকৃতির একটি কুমির সাঁতার কাটতে দেখেছে এলাকাবাসী। এঘটনায় ওই এলাকায় বসবাসরত নদীর উপর নির্ভরশীল জেলে ও রেনুপনা আহরণকারী পেশাজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ওই এলাকা বেশি সুত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর দুপুর ২ঃ০০ টার দিকে ওই এলাকায় বসবাসকারী জেলেরা রেনু পড়া সংগ্রহ করার সময় হঠাৎ একটি ১০ থেকে ১২ হাত লম্বা কুমিরকে নদীর মধ্যে হঠাৎ সাঁতার কাটতে দেখে। এসময় জেলে ও রেনু পোনা সংগ্রহকারীরা ডাক চিৎকার দিলে বলেশ্বর নদী তীরবর্তী আশার আলো মসজিদ সংগ্রহ এলাকায় কয়েকশত নারী পুরুষ কুমিরটি দেখতে জড়ো হয়। এ সময় ওই এলাকায় বসবাসরত রেনু পোনা আহরণকারী ও জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এক থেকে দেড় ঘন্টা  ভাসমান থাকার পর ওই কুমিরকে আর দেখতে পায়নি এলাকাবাসী। 

এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হাওলাদার স্থানীয় বাসিন্দা অহিদুল হাওলাদার বলেন, বলেশ্বর নদীতে গত ২০-২৫ বছরে কেউ কখনো এরকম ভাসমান অবস্থায় সাঁতার কাটতে কুমিরকে দেখতে পাইনি। সুন্দরের উপর নির্ভরশীল জেলে মোহাম্মদ ইউনুস হাওলাদার বলেন একটি সুন্দরবনের খাল ও নদীর মোহনায় বিষ দিয়ে মাছ ধরার কারণে হয়তোবা কুমির নদীতে চলে এসেছে। 

তবে ওই এলাকার এক বাসিন্দা জানান, এই কমিটি সুন্দরবন রেঞ্জ সংলগ্ন এলাকা থেকে এক কিলোমিটার দূরে প্রায়ই ভাসতে দেখা যায়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]