সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: জুবায়েরের অনুসারীরা মিথ্যাচার করছেন, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের অভিযোগ   সংসদ নির্বাচনে বিএনপির ৪ প্রার্থীর পরাজয়ে দলের নেতারাই দায়ী : আইনমন্ত্রী   ঝিকরগাছা শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় সভাপতি নিয়োগের প্রতিবাদে মানববন্ধন   বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে পদে পুনরায় বহাল করায় মোটরসাইকেল শোভাযাত্রা   লিফট রেখে সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে : আইনমন্ত্রী   জাতীয়ভাবে শাহ আবদুল করিমকে স্মরণ না করার বেদনা   
কেরানীগঞ্জে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৮৫)

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিপুন রায় চৌধুরী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়। জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]