রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস   ভারতের দুর্ভেদ্য বাধায় ব্রিকসে সদস্যপদ আটকালো পাকিস্তানের   রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার   জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যেভাবে!   যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের   নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!   পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু   
সখিপুরে কামরুজ্জামান কামরুলের নির্বাচনী মতবিনিময় সভা
জাহিদুল ইসলাম, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ পিএম   (ভিজিট : ১৯)

টাঙ্গাইলের সখিপুর উপজেলার ২নং বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের কালিয়ান ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভায় আতিকুজ্জামান সবুজ, মির্জা আযম, শাহ আলম, জাহিদ হাসান, মোহাম্মদ ফন্নু মিয়া, প্রদীপ সাহা ও রফিকুল ইসলাম রতনসহ অনেকে বক্তব্য দেন। 

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের দৃষ্টি আকর্ষণ করে কামরুজ্জামান কামরুলের প্রতি সমর্থন কামনা করেন।

সভায় বক্তারা বলেন, কামরুল দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। এবার তারা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

কামরুজ্জামান কামরুল নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, মাদক নির্মূল, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক লাইব্রেরি স্থাপন, মৎস্য অভয়ারণ্য গড়ে তোলা এবং অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]