রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: শেখ হাসিনা ছিলেন গুম-খুনের নির্দেশদাতা ও বিশ্বের সেরা অভিনেত্রী : স্পিকার   সৌদি আরবে তেল পাইপলাইনে হামলার ‘ড্রোন উৎক্ষেপণস্থল’ জব্দ করল ইরাক   আ.লীগ-ছাত্রলীগ ‍জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া মিছিলের সাহস পায় না : রাশেদ খাঁন   রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস   ভারতের দুর্ভেদ্য বাধায় ব্রিকসে সদস্যপদ আটকালো পাকিস্তানের   রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার   জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যেভাবে!   
চাঁপাইনবাবগন্জে পদ্মায় নৌকা ডুবি, ১০ জনকে উদ্ধার করলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম   (ভিজিট : ৫২)

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। এতে ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)। এছাড়া তাদেরকে রাতের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।  

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন। 

তিনি বলেন, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ডিঙ্গি নৌকা যোগে জহরপুর ক্যাম্পের এবং অত্র ইউপির ০৮ নং ওয়ার্ড এলাকায় আসছিল ১১ বা ১২ জনের একটি দল। এই সময় ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। পরে সাঁতার কেটে বা একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ১০ বা ১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদেরকে খানদহ ক্যাম্প বিএসএফ উদ্ধার করে। তারা এখন ভারতের বিএসএফ এর কাছে আছে বলে শুনেছি। এছাড়া এই নৌকায় নারী পুরুষ ও শিশু ছিলো বলেও জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ এর খানদোহা ক্যাম্পের সদস্যরা। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। তাদেরকে রাতের মধ্যেই ফেরত আনার চেষ্টা চলছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]