মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: সুন্দরবনের পর্যটন স্পটে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম   ৩০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ   ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ    ‘আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান’   ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড   রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী   বিরামপুরের গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী   
সুন্দরবনের পর্যটন স্পটে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৮৬)

কটকায় পর্যটন কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান।।

কটকায় পর্যটন কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান।।

পূর্ব সুন্দরবনের টুরিস্ট স্পট সমূহে সোমবার সকালে শুরু হয়েছে   তিন দিনব্যাপী  পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।  ট্যুর  অপারেটর অব সুন্দরবন (টোয়াস) এ অভিযান পরিচালনা করছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র কটকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের  উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডি এফ ও) এ জেড এম হাছানুর রহমান। এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করে বক্তব্য রাখেন ট্যুর অপারেটর অব  সুন্দরবন (টোয়াস)র সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি।  

এ সময়ে অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন বিভাগের খুলনা সদর রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু,  ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস)র সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু,দপ্তর সম্পাদক শাহেদ মোঃ ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদি ইসলাম রকি প্রমূখ।

উদ্বোধনী বক্তব্যে ডিএফও এ জেড এম হাছানুর রহমান  বলেন, সুন্দরবন ক্লিন রাখা বন বিভাগের একার পক্ষে সম্ভব নয়। টোয়াসের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় একটা ব্যতিক্রমী উদ্যোগ। বাস্তবিক অর্থে সাগরের জোয়ারে ভেসে আসা  জেলেদের ফেলে দেওয়া বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য পর্যটন  স্পট সমূহ দূষিত করে ফেলে।

ট্যুর অপারেটর অফ সুন্দরবনের সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি ইত্তেফাককে  জানান, টোয়াসের তিন দিনের কর্মসূচিতে পূর্ব সুন্দরবনের কটকা, কচিখালি, আন্ধারমানিক ও করমজল পর্যটন কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। টোয়াসে,র ৬৫ জন সদস্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছে।  প্রতিবছর মে ও সেপ্টেম্বর মাসে দুইবার পূর্ব সুন্দরবনের টুরিস্ট স্পট সমূহের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। করমজল বাদে অন্য পর্যটন স্পট সমূহে বছরে ৪৩ হাজারেরও বেশি দেশী ও বিদেশী পর্যটক ভ্রমণ  করে থাকেন বলে টোয়াস  সেক্রেটারি  জানিয়েছেন।

প্রথম দিনের অভিযানে কটকায় বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উদ্ধার করা হয়েছে। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]