মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: সুন্দরবনের পর্যটন স্পটে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম   ৩০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ   ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ    ‘আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান’   ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড   রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী   বিরামপুরের গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী   
কক্সবাজারে পুলিশ কর্মকর্তার বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা, আটক ৩
মোহাম্মদ শফিক, কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৮৬)

কক্সবাজার শহরের উত্তর হাজীপাড়ায় এক পুলিশ সদস্যের শ্যালকের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট, নগদ ৩৫ লাখ টাকা ও তিনটি মোবাইলসহ  ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় টেকনাফের হ্নীলা এলাকার মোমিন ও তাঁর স্ত্রী সহ চক্রের তিনজনকে আটক করা হয়েছে।
ভবনটি উক্ত এলাকার শহিদুল্লাহ এর নির্মানাধীন ০৩ (তিন) তলা বাড়ি। 

এ বিষয়ে কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুমন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর হাজীপাড়ার ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে টেকনাফের হ্নীলা এলাকার মোমিন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ওই পুলিশ সদস্যের শ্যালক বলে জানা গেছে। এছাড়া টেকনাফ এর হ্নিলা হয়ে সারাদেশে মাদক পাচারের একটি সিন্ডিকেট রয়েছে। 

আসামিরা হলেন, ০১) আশিক মোমেন মেহেদী (২৩), পিতা- শামসুল আলম, মাতা- সোফাহদা বেগম, সাং- বাসা/ হোল্ডিং:১০৭৩, গ্রাম-পশ্চিম পানখালী, দক্ষিণ হ্নীলা, ডাকঘর- হ্নীলা থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার। ০২) সাদিয়া ফারহানা (২৩), পিতা- জাফরুল ইসলাম, মাতা- ফরিদা বেগম, স্বামী- আশিক মোমেন মেহেদী, সাং-বাসা/ হোল্ডিং:১০৭৩, গ্রাম- পশ্চিম পানখালী, দক্ষিণ হ্নীলা, ডাকঘর- ফীলা-৪৭৬১, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। উভয়ের বর্তমান সাং-পাওয়ার হাউজ, উত্তর হাজীপাড়া কবরস্থান গেইটের সামনের প্রথম গলি, ০২নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার। ০৩) সায়মন সরোয়ার (১৬), পিতা- জাফরুল ইসলাম, মাতা ফরিদা বেগম, সাং- পশ্চিম সিকদারপাড়া (সাইফুলের বাড়ী), ০৭নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। সকলের বর্তমান সাং-পাওয়ার হাউজ, উত্তর হাজীপাড়া কবরস্থান গেইটের সামনের প্রথম গলি, ০২নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানা- কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]