
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীতিনৈতিকতা ও আদর্শে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন। শিবির কোন গুপ্ত সংগঠন নয়। ১৯৭৭সালে প্রতিষ্ঠিত সংগঠনটির অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। নিজস্ব আয়ের পাশাপাশি ব্যবসায়ী প্রতিষ্ঠান,দানশীল ব্যক্তি ও সংগঠনের সদস্যদের নিয়মিত ইয়ানতের টাকায় পরিচালিত হয়।
তিনি প্রশ্ন রেখে বলেন,শিবির গুপ্ত সংগঠন হলে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই কী গুপ্ত? এখানে মিডিয়ার কর্মীরা আছেন তারাও কী গুপ্ত?
জন্মলগ্ন থেকে নীতি-নৈতিকতার আদর্শে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি প্রকাশ্যে দেশ ও জাতির কল্যাণে আদর্শিক রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে। এক্ষেত্রে গোপনের কোন কিছু নেই।
তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিকরগাছা উপজেলা শাখা এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
"মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ " -এই প্রতিপাদ্যে সংগঠনটির সভাপতি ঈসা মাহমুদের সভাপতিত্বে ও গাজীর দরগা ফয়জাবাদ ফাজিল (বিএ) মাদ্রাসার সভাপতি এস কে স্বাধীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন,উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম,উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,হাফেজ অধ্যক্ষ রেজাউল ইসলাম,জেলা শিবিরের সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি মো: ইসমাইল হোসেন, সেক্রেটারি ওবায়দুল্লাহ তারেক,সাবেক সভাপতি মহিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক মহিউদ্দিন খান, উপজেলা দ্বায়িত্বশীল হাসিবুর রহমান, জাফর ইকবাল, রবিউল ইসলাম,মেহেদী হাসান, মুজাহিদুল ইসলাম, তাশরীফ খান,কায়েস মাহমুদ,তানভীর রহমান, হাসিবুর রহমান,আবু জাফর, সাবিত হোসেন, দেলোয়ার হোসেন, ছাত্র শিবিরের দক্ষিণ এর সভাপতি ইব্রাহিম হোসেন, সেক্রেটারি তামিম ইসলাম সাবেক উপজেলা দ্বায়িত্বশীল জহুরুল ইসলাম, খালিদসাইফুল্লাহ, প্লাবন হোসেন।অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,গণমান্যব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ,কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ডা: মোসলেহ উদ্দীন ফরিদ ২০০জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মামনা স্মারক ক্রেস্ট ও একটি গিফট ব্যাগ নগদ অর্থসহ কুরআন শরীফ, ফুলেল শুভেচ্ছা কার্ড, চল্লিশ হাদীসের বই, হাদিস সম্বলিত ইস্টিকার, ইসলামিক বই-২টি শিবিরের পরিচিতি লিফলেট ও -১ টি করে কলম তাদের হাতে তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী মাহিম ছাত্রশিবির এর বিষয়ে অনুভূতি প্রকাশ করেন।