শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: নড়াইলে বাড়িতে ঢোকার মুহূর্তে শিক্ষিকার গলার চেইন ছিনতাই, ধরা পড়ল সিসিটিভিতে   মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য আলাদা স্থান   জিয়াউর রহমান ক্ষমতার মুখাপেক্ষী ছিলেন না: মঈন খান   চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু   মৃত্যুকূপে ৯ দিন: নেপালের টানেল থেকে জীবিত ফিরলেন দুই কর্মী   বিআরটিএর সেই মাসুদকে এবার ঢাকায় বদলি   জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন   
মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য আলাদা স্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ৫১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মুনাওয়ারার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মদিনায় অবস্থানরত নারীরা প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায়ের সুযোগ পাবেন।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও গাইডেন্সবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে মদিনার অনেক এলাকার মসজিদে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান নিয়মিত খোলা থাকত না। সাধারণত জুমার নামাজ, তারাবিহ, ঈদের নামাজ কিংবা ব্যস্ত ধর্মীয় মৌসুমে এসব স্থান খোলা রাখা হতো। বছরের অন্যান্য সময়ে অনেক মসজিদে নারীদের জন্য নির্ধারিত অংশ বন্ধ থাকত।

নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে মদিনার পাড়া-মহল্লার মসজিদসহ বিভিন্ন মসজিদে নারীদের জন্য নির্ধারিত স্থান পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় নিয়মিত খোলা থাকবে। ফলে কেনাকাটা, কর্মস্থল, ভ্রমণ বা অন্য কোনো প্রয়োজনে বাইরে থাকা নারীরা নামাজের সময় হলে কাছের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন। নামাজ পড়ার জন্য তাদের বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।

তবে মসজিদে নববি এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক ও পর্যাপ্ত নামাজের ব্যবস্থা রয়েছে।

নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর ব্যবস্থাপনা ও তদারকিতে নারী কর্মীদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে মদিনার ঐতিহাসিক কয়েকটি মসজিদে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ১১৫ জন নারী কর্মীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মদিনা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরী। প্রতি বছর বিপুলসংখ্যক মুসল্লি, ওমরাহ পালনকারী ও দর্শনার্থী সেখানে যান। নতুন এই ব্যবস্থার ফলে মদিনায় অবস্থানরত নারীদের জন্য দৈনন্দিন ইবাদত পালনের সুযোগ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশেষ করে দীর্ঘ সময় বাইরে অবস্থানকারী নারী মুসল্লিদের জন্য কাছের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সুযোগ গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]