শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: নড়াইলে বাড়িতে ঢোকার মুহূর্তে শিক্ষিকার গলার চেইন ছিনতাই, ধরা পড়ল সিসিটিভিতে   মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য আলাদা স্থান   জিয়াউর রহমান ক্ষমতার মুখাপেক্ষী ছিলেন না: মঈন খান   চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু   মৃত্যুকূপে ৯ দিন: নেপালের টানেল থেকে জীবিত ফিরলেন দুই কর্মী   বিআরটিএর সেই মাসুদকে এবার ঢাকায় বদলি   জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন   
জিয়াউর রহমান ক্ষমতার মুখাপেক্ষী ছিলেন না: মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ৪৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার মুখাপেক্ষী ছিলেন না। তিনি দেশের মানুষের প্রয়োজনে দায়িত্ব নিয়েছিলেন এবং তাঁর নীতি-আদর্শের ওপর ভিত্তি করেই বিএনপি দীর্ঘদিন ধরে মানুষের আস্থা ধরে রেখেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী শহরের সাহেপ্রতাব এলাকার তাঁত বোর্ড ইনস্টিটিউটের অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার ও অনাচারে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের পর দেশের মানুষ ও সেনাবাহিনী জিয়াউর রহমানকে বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব দিয়েছিল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর বিজয়ীর বেশে দেশে ফেরার পর জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করা হয়। তিনি প্রায় তিন থেকে সাড়ে তিন বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন। এ সময়ের মধ্যেই দেশের চিত্র পরিবর্তন এবং স্বাধীন বাংলাদেশের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে দাবি করেন মঈন খান।

বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশের মানুষের কাছে জাতীয়তাবাদের বার্তা পৌঁছে দিতে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নীতি ও আদর্শের কারণেই প্রতিষ্ঠার ৪৮ বছর পরও বিএনপি মানুষের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, সাম্প্রতিক নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনই জনগণ গণতান্ত্রিকভাবে বিএনপিকে দিয়েছে। এটি দলের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। তাই গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দায়িত্ব যথাযথভাবে পালন করতে তারা কাজ করছেন। এ জন্য বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন।

সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুরের সংসদ সদস্য মনজুর এলাহী।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]