শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: নড়াইলে বাড়িতে ঢোকার মুহূর্তে শিক্ষিকার গলার চেইন ছিনতাই, ধরা পড়ল সিসিটিভিতে   মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য আলাদা স্থান   জিয়াউর রহমান ক্ষমতার মুখাপেক্ষী ছিলেন না: মঈন খান   চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু   মৃত্যুকূপে ৯ দিন: নেপালের টানেল থেকে জীবিত ফিরলেন দুই কর্মী   বিআরটিএর সেই মাসুদকে এবার ঢাকায় বদলি   জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন   
সরকারকে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম   (ভিজিট : ৪৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতার মসনদে বসে যদি জাতিকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করা হয়, তাহলে সরকারকে টেনে নামাতে তাদের হাত এক চুলও কাঁপবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হয়।

মামুনুল হক বলেন, সরকার ক্ষমতায় থেকে যদি জনগণের সঙ্গে প্রতারণা করে এবং জাতিকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে, তাহলে জনগণের অধিকার রক্ষায় তাদের কঠোর অবস্থান থাকবে। সরকারের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে একই সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে এবং দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করেছে।

মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

 সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]