রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: শেখ হাসিনা ছিলেন গুম-খুনের নির্দেশদাতা ও বিশ্বের সেরা অভিনেত্রী : স্পিকার   সৌদি আরবে তেল পাইপলাইনে হামলার ‘ড্রোন উৎক্ষেপণস্থল’ জব্দ করল ইরাক   আ.লীগ-ছাত্রলীগ ‍জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া মিছিলের সাহস পায় না : রাশেদ খাঁন   রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস   ভারতের দুর্ভেদ্য বাধায় ব্রিকসে সদস্যপদ আটকালো পাকিস্তানের   রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার   জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যেভাবে!   
আ.লীগ-ছাত্রলীগ ‍জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া মিছিলের সাহস পায় না : রাশেদ খাঁন
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ এএম   (ভিজিট : ৩৬)

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, এখন আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল করছে। অবশ্যই তারা জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া এ মিছিল করার সাহস পায় না।

১২ সেপ্টেম্বর শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে ভার্চুয়ালি অংশগ্রহণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, গতকাল ছাত্রলীগ ও আওয়ামী লীগ গুলশানে ঝটিকা মিছিল করেছে। আমরা দেখলাম, সেই মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী অংশ নিয়েছে। দেখেন, আমি আগেই বলেছি, এই যে আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি হচ্ছে, এর দায় অবশ্যই জামায়াতের।

আরো বলেন, জামায়াতের একজন প্রভাবশালী নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন, এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাদের আপত্তি নাই। তার মানে কি এই যে আওয়ামী লীগ ফিরে আসতেছে? এর সমস্ত পথ তৈরি করে দিচ্ছে, এই জামায়াতে ইসলাম। তার মানে বিএনপির বিরুদ্ধে সেই ৯৬ সালের মতো আওয়ামী লীগ এবং জামায়াত যুগপৎভাবে আন্দোলন করে এই সরকারকে ব্যর্থ করার একটি ব্যর্থ প্রচেষ্টা হাতে নিয়েছে। এখন আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল করছে। 
অবশ্যই তারা জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া এই মিছিল করার সাহস পায় না।

এর আগে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]