রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস   ভারতের দুর্ভেদ্য বাধায় ব্রিকসে সদস্যপদ আটকালো পাকিস্তানের   রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার   জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যেভাবে!   যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের   নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!   পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু   
রুমিন ফারহানা আ. লীগের সঙ্গে লিয়াজোঁ করেছেন: দাবি হামীমের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ পিএম   (ভিজিট : ৪৯)

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগের সঙ্গে তলে তলে লিয়াজোঁ করেছেন বলে দাবি করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তিনি তলে তলে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছেন।’

সম্প্রতি এক পডকাস্টে দেওয়া বক্তব্যে তিনি রুমিন ফারহানার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

শেখ তানভীর বারী হামিম বলেন, ‘রুমিন ফারহানার বর্তমান বক্তব্য ‘পতিত ফ্যাসিবাদের’ বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে।’

রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে এ ছাত্রদল নেতা বলেন, ‘পরিসংখ্যান নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে বিষয়টি তিনি জেনে-বুঝেই করেছেন বলে তাঁর ধারণা। তাঁর ভাষ্য, কোনো একটি বছরের তথ্যকে কেন্দ্র করে নয়, সাধারণত কয়েক বছরের তথ্যের ভিত্তিতে বিভিন্ন সূচক ও পরিসংখ্যান প্রকাশ করা হয়।’

হামীম বলেন, ‘ছয় মাসের কোনো স্ট্যাটিস্টিক নয়, এটা গত ১৭ বছরের স্ট্যাটিস্টিক বা গত পাঁচ বছরের স্ট্যাটিস্টিক। আপনার মনে আছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন যখন বলা হয়, ২০০১ বা ২০০২ সালে প্রকাশিত সেই পরিসংখ্যানও কিন্তু তার আগের পাঁচ বছরের একটি স্ট্যাটিস্টিক। কারণ এক বছরের স্ট্যাটিস্টিক তো হয় না। চার-পাঁচ বছরের স্ট্যাটিস্টিক হয়। সুতরাং এগুলো রুমিন ফারহানা জেনে-বুঝেই বলেছেন।’

রুমিন ফারহানার ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ‘রুমিন ফারহানা চেয়েছিলেন ৫ আগস্টের পরে তিনি সবসময় একটু পপুলিজমের পক্ষে থাকবেন। তিনি ভেবেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাকে ওই সময় এক ধরনের সুযোগ দিতে পারে, যে আপনি আমাদের দলে আসবেন।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে রুমিন ফারহানা বিভিন্ন টকশোতে বিএনপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন।’ এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাকে নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তানভীর বারী হামিম বলেন, ‘এরপর ওই দলটিও তাকে আর নেয়নি। যখন নেয়নি, তখন তিনি কিছুদিন ওই বৈষম্যবিরোধী ছাত্রদের বিপক্ষে আবার গেলেন।’

রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘এখন তার যে বক্তব্য, সেটি সম্পূর্ণ পতিত ফ্যাসিবাদের সঙ্গে মিলে যাচ্ছে।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]