রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস   ভারতের দুর্ভেদ্য বাধায় ব্রিকসে সদস্যপদ আটকালো পাকিস্তানের   রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার   জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যেভাবে!   যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের   নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!   পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু   
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম   (ভিজিট : ১০৫)

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন। অস্থির মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে সরকারি সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক বক্তব্যে শি জিনপিং শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাবের কথা বলেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চীন ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

চীনা প্রেসিডেন্ট বলেন, চলমান যুদ্ধে ওই অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে চীনের এই প্রস্তাব সামনে এলো। সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে বেইজিং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, ব্রিকস সম্মেলনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করবেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]