রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস   ভারতের দুর্ভেদ্য বাধায় ব্রিকসে সদস্যপদ আটকালো পাকিস্তানের   রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার   জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যেভাবে!   যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের   নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!   পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু   
আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম   (ভিজিট : ২৯)

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে তিন মাস ব্যাপি ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান। 

 অভিযানে আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা:খায়রুল আলম,শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম. কামরুজ্জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন, আজ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এই অভিযান চলবে। পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত কাজ করবেন। তবে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এ কার্যক্রমের পূর্ণাঙ্গ সফলতা পাওয়া কঠিন। আসুন, আমরা সবাই মিলে একযোগে কাজ করি।”

 “ডেঙ্গু একটি ভয়াবহ রোগ। কেবল প্রশাসনের একার পক্ষে এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। নিজ নিজ বাড়িঘর ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। কোথাও যেন দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সবাই মিলে সচেতন হলে আমরা মান্দা উপজেলাকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করতে পারব।”
 
আলোচনা সভা শেষে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।কর্মসূচিতে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]